ইসলামিক নাট্য পরিচালক ও লেখক
শেখ মাসুম মাহমুদ মাহমুদ একজন প্রতিভাবান ইসলামিক নাট্য পরিচালক ও লেখক, যিনি দোহার-নবাবগঞ্জ অঞ্চলে ইসলামিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। তাঁর লেখনী ও পরিচালনার মূল উদ্দেশ্য হলো,কলম ও ক্যামেরার মাধ্যমে ইসলামের সুমহান বার্তা মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া।
উল্লেখযোগ্য কাজ
তিনি ইতিমধ্যে একাধিক ইসলামিক ও সমাজ সচেতনতামূলক নাটক ও চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
ভয়ংকর ভূত (বর্তমানে শুটিং চলমান)
আয়না ঘর
মাটির ব্যাংক
রাসেল ভাইপার
এছাড়াও তিনি আরও বহু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লিখেছেন, যা দর্শক সমাজে ব্যাপক সাড়া ফেলেছে।
টেলিভিশন প্রচারনাজাতীয় পর্যায়ের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর লেখা নাটক সম্প্রচারিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
মাই টিভি
মোহনা টিভি
ইত্যাদি পরিচিত চ্যানেলে তাঁর সৃজনশীল কাজ দর্শকদের প্রশংসা অর্জন করেছে।
উদ্দেশ্য ও দৃষ্টিভঙ্গি
শেখ মাসুম মাহমুদ মাহমুদ বিশ্বাস করেন,ইসলাম প্রচার ও মানবকল্যাণের জন্য শিল্প ও সাহিত্য শক্তিশালী মাধ্যম।
তিনি তাঁর লেখনী ও ভিডিও সৃষ্টির মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি আগ্রহী করতে এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
