করোনায় আক্রান্ত বাহুবলীর নায়িকা তামান্না ভাটিয়া

‘বাহুবলী’খ্যাত তামিল অভিনেত্রী তামান্না ভাটিয়া করোনায় আক্রান্ত হয়েছেন। ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তারা জানায়, তামান্না সম্প্রতি হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শুটিং করছিলেন। হঠাৎ তিনি অসুস্থ বোধ করতে থাকেন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

উল্লেখ্য, এর আগে আগস্ট মাসে তামান্নার বাবা-মা সন্তোষ ভাটিয়া এবং রজনী ভাটিয়াও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সেই সময় করোনা পরীক্ষায় নেগেটিভ এসেছিলো বলে টুইটারে জানিয়েছিলেন নায়িকা।

অল্প দিনের ব্যবধানে এবার নিজেই জানালেন, করোনায় আক্রান্ত তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *