ওমানে সড়ক দুর্ঘটনায় আট প্রবাসীর লাশ আজ দেশের পথে

নিউজ ডেস্ক: ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসী বাংলাদেশির মরদেহ আজ শনিবার রাতে দেশে ফিরছে । বিকেলে মাস্কাট থেকে বাংলাদেশ বিমানের ফ্রাইটে রওনা হয়ে রাত নয়টার দিকে চট্টগ্রাম পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার রাতে রাজধানী মাস্কাটের কোওলা হাসপাতালের মর্গে নিহতের শেষ বিদায় আর শ্রদ্ধা জানায় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।

হাসপাতালের মর্গে এসে মরদেহের প্রতি শ্রদ্ধা জানান, ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহ-উল-আজিম।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি, কমিউনিটি ব্যক্তিত্ব -মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি এবং নিহতদের প্রবাসী স্বজনরা।

রাষ্ট্রদূত, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এসময় রাষ্ট্রদূত জানান— নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে দূতাবাস আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

গত ৮ অক্টোবর দুকুমের সিদরা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ৮ প্রবাসী বাংলাদেশি। এদের মধ্যে ৭ জন চট্টগ্রামের সন্ধীপের ১ জন রাউজান উপজেলার বাসিন্দা।

মরদেহগুলো দেশে পাঠানোর সব প্রস্তুতি শেষ হয়েছে। দূতাবাসের সঙ্গে সহায়তা করে কমিউনিটি সংগঠকরা। মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ আর ওমান সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন নিহতদের স্বজন ও প্রবাসী কমিউনিটি নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *