এমপি নির্বাচন করতে সিংগাইর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (সিংগাইর- হরিরামপুর-সদর উপজেলার পুটাইল, ভাড়ারিয়া, হাটিপাড়া ইউনিয়ন) আসন আওয়ামী লীগের প্রার্থী হতে মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মুশফিকুর রহমান খান। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রেহেনা আকতারের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইতিমধ্যে তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। সিংগাইর উপজেলার ১১টি ইউনিয়ন ১ টি পৌরসভা, হরিরামপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও মানিকগঞ্জ সদর উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ আসনে বর্তমান এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম । পদত্যাগ পত্রটি গৃহিত হয়েছে দাবি করে মুশফিকুর রহমান খান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবন থেকেই রাজনীতি করে আসছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য রেখে এখনও রাজনীতি করছি। এ কারণে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। এছাড়া পর পর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে আছি। মানিকগঞ্জ-২ আসনের মানুষ এবার পরিবর্তন চায়। এ কারণে আমি মনোনয়ন চাচ্ছি। আশা করি দলীয় মনোনয়ন পাব। জেলার তিনটি আসনের মধ্যে মানিকগঞ্জ-২ আসনে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা সবচেয়ে বেশি। এই আসন থেকে এবার মুশফিকুর রহমানসহ মোট ১২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *