মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নারানপুর মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি হাফেজ মজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখায় সভাপতি মো.জামাল হোসেন, প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক মো. সাব্বির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশাররফ হোসেন শামিম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মতিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মুক্তার হোসেন রানা, সেক্রেটারী হুসাইন আহমদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ আল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক মুফতি খলিলুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা রিয়াজুল ইসলাম প্রমুখ ।
