ইসলামী ছাত্র আন্দেলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

মো.কামাল হোসেন : ইসলামী ছাত্র আন্দেলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে দোহারের মৈনটঘাটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি মো.ইবরাহীম হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ এর সঞ্চালনায় এ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষন সম্পাদক মুনতাসীর আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতি আল আমিন শাহাদাত, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুলায়মান দেওয়ান সাকিব।

আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাষ্টার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সহকারী ইমাম মুফতি খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারী কারী হুসাইন আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.জামাল হোসেন, সহ সভাপতি রাহাত মাহমুদ, সাধারন সম্পাদক আমির হামজা, সাবেক সভাপতি মাহমুদুল হাসান রিপন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *