ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার তৃনমূল প্রতিনিধি সম্মেলন

মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃনমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জয়পাড়ার হাজেরামেনশনের আইএবি মিলনায়তনে এ তৃনমুল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো.কামাল হোসেন মাস্টারের সভাপতিত্বে ও এসিস্ট্যেন্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমেদ সাকীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখর সভাপতি হাফেজ জয়নুল আবেদীন, সেক্রটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ” সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে এবং সংখ্যানুপাতিক নির্বাচন (P.R) পদ্ধতিতে সরকার গঠন করতে হবে।” দোহার থানা শাখার তৃনমূল প্রতিনিধি সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ সভাপতি রুহুল আমিন দেওয়ান, ডা.বিল্লাল হোসাইন, হাফেজ ইসমাঈল, ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুল মালেক,সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারি আমাজাদ হোসেন, বাংলাদেশ মুজাহিদ কমিটি দোহার থানা শাখার সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মো. জামাল হোসেন, সাধারন সম্পাদক আমির হামজাসহ ওয়ার্ড ও ইউনিয়ন শাখার দায়ীত্বশীলগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *