ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার পতাকা র‌্যালি অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা র‌্যালি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখা। সোমবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল মালেকের সঞ্চালনায় এ পতাকা র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জয়পাড়া কালিমা চত্ত্বর থেকে শুরু হয় বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক কামাল হোসেন মাস্টারসহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন,জেলা সদস্য মজিবুর রহমান, জেলা সদস্য মিরাজ হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সহ সভাপতি ডা. বিল্লাল হোসেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমদ সাকী, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা আবু ইউসুফ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মায় পরিষদের সাধারণ সম্পাদক মুফতি জিল্লুর রহমান আরেফি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের সহ সভাপতি জামাল হোসেন, দোহার থানা শাখার সভাপতি মো. রাহাত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *