মো.কামাল হোসেন : ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগিতা কামনা করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার আস্বাস দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।
এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি কামাল হোসেন মাস্টার, সেক্রেটারী হাফেজ রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক হাফেজ তাওহিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী আব্দুল মালেক, এ্যসিস্টেন সেক্রেটারী মাওলানা যুবায়ের আহমদ সাকী, অর্থ সম্পাদক মজিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মো.মিরাজ হোসেন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন, সদস্য আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সভাপতি হাফেজ মিজানুর রহমান, সেক্রেটারী মো.আমজাদ হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
