কেরানীগঞ্জ( ঢাকা)প্রতিনিধি: ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন প্রতি হিংসার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা এক জালিমের কবল থেকে মুক্তি পেয়েছি। অন্য জালিমকে ক্ষমতায় আর ডেকে আনবো না। মানুষের প্রত্যাশিত সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য একটি অশুভ শক্তি ভারতে বসে ষড়যন্ত্র করছে। তিনি আজ সকালে কেরানীগঞ্জের আগানগরে ইনসাফ মার্কেট রোডে ঢাকা জেলা দক্ষিণ শাখা ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গাজী আতাউর রহমান বলেন,ইসলামী শক্তি সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না। আমরা সকল ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কোন নিয়ন্ত্রণ নেই। তাহলে রাষ্ট্রের নিয়ন্ত্রণ কোথায়। এভাবে একটি রাষ্ট্র চলতে পারেনা।
অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস চলে গেল। এখনো তারা সংস্কার কাজ শেষ করতে পারলো না। জাতীয় নির্বাচন করার কোন পরিবেশ তারা এখনো সৃষ্টি করতে পারেননি।ছাত্রদের কেন আবার মাঠে নামতে হলো। ফ্যাসিবাদী শক্তি যেন পুনর্বাসিত হতে না পারে সে জন্য আমাদের জাতীয় ঐক্য প্রয়োজন। তিনি আরো বলেন,আওয়ামী ফ্যাাসিবাদীরা অন্যায় করেছে। আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করতে হবে। নিজের হাতে আইন তুলে নেয়া যাবে না। বিশ্বে কোন সভ্য জাতি নিজেরা নিজেরা কোন দ্বন্দ্বে লিপ্ত হয় না। ঢাকা জেলা দক্ষিণ শাখা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মিরাজ হোসেন মঈনের সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , ঢাকা জেলা দক্ষিণ শাখা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব হাফেজ জয়নাল আবেদীন,ঢাকা জেলা দক্ষিণ শাখা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাজী হানিফ মেম্বার, ঢাকা জেলা দক্ষিণ শাখা ইসলামী আন্দোলনের সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, সোহরাফ হোসাইন প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা দক্ষিণ শাখা ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ উজ্জল শেখ প্রমূখ।
