আ. লীগের নিয়োগকৃত শিক্ষকদের দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে না: ডা. জাহিদুল কবির

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : আওয়ামী লীগের নিয়োগ দেয়া শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিয়ে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. জাহিদুল কবির। বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদুল কবির বলেন, ফ্যাসিস্ট সরকারের দোষোর শিক্ষকদের বাদ দিয়ে নিরপেক্ষ শিক্ষকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দিলে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে। এ কারণে তাদের দিয়ে সুষ্ঠু ভোট আয়োজন সম্ভব নয়।

র‍্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক এম হায়দার আলী, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সিরাজদিখান উপজেলা মোর থেকে রেলি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইছাপুরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে রেলি শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *