আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আনন্দঘন ও প্রাণবন্ত উৎসবের আয়োজন

নিজস্ব প্রতিবেদক, আরব আমিরাত থেকে: মহান বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক আনন্দঘন ও প্রাণবন্ত উৎসবের আয়োজন করা হয়।
বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজমান চাইনামল এলাকায় স্থানীয় একটি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হয় একটি জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট।
খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই আয়োজন। মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, সৌহার্দ্য আর লাল-সবুজের আবেগে ভরপুর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি মোহাম্মদ জাকির, উপদেষ্টা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী, ওমর ফারুক, মাকসুদুর রহমান বিপ্লব, ফিরোজ আহমেদ নয়ন, ফিরোজ খান, লোকমান খান, মুফতি মাসুম বিল্লাহ, নাসির উদ্দিন, দুলাল সরকার, আজমান বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, মোহাম্মদ আতিকসহ আরও অনেকে।
টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন মাসুম বিল্লাহ।

সভায় বক্তারা বলেন, ভাষা আন্দোলন ১৯৫২ থেকে শুরু করে ২০২৪ সালের গণজাগরণ পর্যন্ত সকল শহীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তাঁদের স্মরণে এবং আত্মার মাগফিরাত কামনায় এই ক্রীড়া আয়োজন একটি অর্থবহ উদ্যোগ।
অনুষ্ঠানের শেষে সকল শহীদের জন্য দোয়া করা হয় এবং প্রবাসেও এ ধরনের দেশপ্রেমমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *