আরব আমিরাতে জাতীয় হিন্দু মহাজোট প্রাদেশিক কমিটির সন্মেলন

নূরুল্লাহ খান, নিজস্ব প্রতিবেদক (আবর আমিরাত): সংযুক্ত আরব আমিরাত জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার রাস-আল-খাইমা প্রদেশে আঞ্চলিক কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি ২০২০ইং স্হানীয় গ্র্যান্ড রেষ্টুরেন্ট হল রুমে পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং আহ্বায়ক কমিটির সদস্য কাজল রায়ের সভাপতিত্বে ও সুপন শিকদার সুমনের উপস্থাপনায় সেম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন হিন্দু মহাজোট সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রীযুক্ত বাবু সুবোধ চৌধুরী ( শিবু)।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ এ ই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী শ্রীযুক্ত বাবু মৃনাল ধর । প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সঞ্জয় শীল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি পুলক চৌধুরী, কানু লাল দাশ,মিন্টু শীল,যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ,সজল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সনজিত কুমার শীল, আশিষ চৌধুরী, ইঞ্জিনিয়ার রিটন দে,প্রকাশ চক্রবর্তী,তপন শীল,দিলীপ দাশ,অমল দাশ। আরও উপস্থিত ছিলেন, বিশ্বজিৎ চৌধুরী (জিকু) নিলমনি দাশ,সজীব চক্রবর্তী, হিমেল রায়,পরিমল শীল,খোকন শীল,সিপ্লব সুশীল, সঞ্জয় শীল,বিকাশ শর্মা, কনক দও,শিমুল শীল,বিপ্লব বৈদ্য, পলাশ শর্মা, তপন দাশ,বিকাশ সুশীল, সনজিত কুমার শীলসহ আরো অনেকে।

পরে সবার সর্বসম্মতিক্রমে কাজল রায়কে সভাপতি, সুপন শিকদার সুমনকে সাধারণ সম্পাদক, পরিমল শীলকে সাংগঠনিক সম্পাদক ও ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবুকে প্রধান উপদেষ্টা করে কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশ থেকে আগত সংগীতশিল্পী প্রকাশ রায় হিমেল ও সুপন শিকদার সুমন,বিশ্বজিৎ চৌধুরী ও সঞ্জিত কুমার শীলের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *