আবুধাবিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মাঘী পুর্নিমা উদযাপিত

নূরুল্লাহ খান, নিজস্ব প্রতিবেদক আরব আমিরাতঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর বাংলাদেশ সমিতির মিলনায়তনে আবুধাবি বৌদ্ধ ধর্মাবলম্বী প্রবাসীদের উদ্যোগে ২৫৬৩ বুদ্ধাব্দের শুভ মাঘী পূর্ণিমা উদযাপন ও ধর্ম আলোচনা সভা গত শুক্রবার অনুষ্ঠিত হয়। উক্ত ধর্ম সভায় প্রধান ধর্মালোচক ছিলেন- ইউএই বুদ্ধিষ্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার মিশনের প্রতিষ্ঠাতা শাসনশোভন ভদন্ত শীলমিত থের। বিশেষ ধর্মালোচক ছিলেন— ব্যাংকক ইন্টারন্যাশনাল বুড্ডিষ্ট স্টাডিজ কলেজ এবং মহাচুলা লংকরন রাজা বিশ্ববিদ্যালয়ে বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের বিশিষ্ট প্রজ্ঞাবর, ভদন্ত জ্যোতি- আর্য্য ভিক্ষু। ইনজিনিয়ার আশীষ বড়ুযার পরিচালনায় উধর্মসভার তক্তাবধান করেন সমীরন চৌধুরী, শিপক বড়ুয়া, বিকাশ বড়ুয়া রবি বড়ুয়া। সভায় বিশেষ বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার সঞ্জিব বড়ুয়া, ইঞ্জিনিয়ার সুকুমার বড়ুয়া, বিমানের রিজিওনাল ম্যানেজার নিধান বড়ুয়া, অনুক্তর বড়ুয়া, এসকে শীল, সমীরণ চৌধুরী, শিপক বড়ুয়া, বিকাশ বড়ুয়া ,রবি বড়ুয়া প্রমুখ। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রাজ্যে অবস্থানরত অনেক বাংলাদেশী প্রবাসী বৌদ্ধ ধর্মাবলম্বীগন যথাযথ মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের সহিত মাঘীপূর্ণিমার এই ভক্তিপূর্ণ প্রার্থনায় অংশগ্রহণ করে সফল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *