নারিশায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের জানাযা সম্পন্ন

শেখ আলমগীর : নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মুক্তার হোসেনের পিতা, দোহার উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বেপারী সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রাষ্ট্রীয় মর্যাদায় বাদ যোহর দক্ষিণ শিমুলিয়া কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, উপজেলা সরকারি হাসপাতালের কর্মকর্তা ডা. জসিম, নারিশা ইউনিয়ন চেয়ারম্যান সালাহউদ্দীন দরানি, নুরুল হক বেপারীসহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *