আমার সকল উন্নয়নের দাবিদার শেখ হাসিনা : জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ঢাকা জেলা পরিষদ থেকে তৃণমূলে এতো উন্নয়ন করা যায়, আমি আগে জানতাম না। আমার নেত্রী বাংলাদেশ সরকারের সফল রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার কল্যাণে আমি এই সুযোগ পেয়েছি। গত ৫ বছরে ঢাকা জেলা পরিষদ থেকে যত উন্নয়ন করেছি সকল উন্নয়নের দাবিদার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বুধবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকার দোহার উপজেলার দক্ষিণ শিমুলিয়া নিজ বাড়িতে বিনা প্রতিদ্বন্ধিতায় টানা দ্বিতীয়বার নির্বাচিত ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান নেতা কর্মীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে একথা বলেন।

মাহবুবুর রহমান বলেন, আমি গত ৫ বছরে জেলা পরিষদের অর্থায়নে সাড়ে তিন’শ কোটি টাকার উন্নয়ন করেছি। এ উন্নয়নে আমি কোথাও দুর্নিতীর কোনো আচর লাগতে দেয়নি। তিনি আরও বলেন, আপনারা জানেন ঢাকা জেলা পরিষদ দুর্নীতির আখড়া ছিলো। আমি জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর জেলা পরিষদকে দুর্নীতি মুক্ত করেছি। এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিলো।
মাহবুবুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের আদর্শ বুকে ধারণ করে দীর্ঘ ৫০ বছর ধরে রাজনীতি করে আসছি। আমার নেত্রী আমাকে দ্বিতীয় বারের মত জেলা পরিষদের দায়িত্ব দিয়েছেন। আমি এই উপহার ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। গত ৫বছরে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে যেসকল উপজেলা রয়েছে সে সকল উপজেলাকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গিয়েছি।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমি এমপি হতে চাই না। আমি জেলা পরিষদের মাধ্যমেই সকল উন্নয়ন কর্মকান্ড করে যেতে চাই। শুধু তাই নয় এই উন্নয়নকে আরো গতিশীল করতে আমি সকল ত্যাগী নেতাদের সহায়তা চাচ্ছি। তিনি বলেন, আমি জেলা পরিষদের দায়িত্ব পাওয়ার পর সরেজমিনে গিয়ে সমস্ত এলাকায় ঘুরে ঘুরে দেখেছি। আমি যেখানে যা প্রয়োজন তাই দিয়েছি। আমি বিশ্বাস করি যেখানে মানুষ কল্পনা করতে পারেনি এই এলাকায় বা এখানে কোনোদিন রাস্তা হবে আমি সেখানে রাস্তা করে দেখিয়ে দিয়েছি শেখ হাসিনার উন্নয়ন কাকে বলে। এসময় জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মীরাসহ নানা পেশার লোকজন উপস্থিত হয়ে মাহবুবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *