মো.সাইফুল ইসলাম: দোহার-নবাবগঞ্জে মা বোনদের এখন চাহিদা গ্যাস, আমি পূনরায় আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে দোহার নবাবগঞ্জে আপনাদের কাঙ্খিত গ্যাসলাইন পাবেন। গতবার নির্বাচনের সময় আমি আপনাদের বড় সমস্যার কথা জানতে চাইলে আপনারা বলেছিলেন নদী ভাঙ্গন। আমি নির্বাচিত হওয়ার পর কথা রেখেছি, প্রধানমন্ত্রীর নিকট থেকে বড় বাজেট এনে পদ্মা বাঁধের কাজ করেছি। আপনারা ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন আমি আপনাদের উন্নয়নে কাজ করবো।
বুধবার সকালে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারনায় ঢাকা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সালমান এফ রহমান এমপি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যখাতে অনেক অনেক উন্নয়ন করেছেন। তারই ধারাবাহিকতায় দোহার-নবাবগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে ৫০ বেড থেকে ১০০ বেডসহ ব্যাপক উন্নতি করা হয়েছে। এবার পূণরায় নৌকাকে ভোট দিয়ে বিজয় করুন আপনাদের দ্বার গোড়ায় গ্যাস পৌঁছে যাবে।

বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আহসান খোকন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুরুজ আলম সুরুজ, দপ্তর সম্পাদক আরমান হোসেন অপুু, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল হক বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক কারী আব্দুর শুকুর, আওয়ামীলীগ নেতা লায়ন আব্দুস সালাম চৌধুরী, দোহার উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, দোহার উপজেলায় আওয়ামী সেচ্ছাসেবকলীগের সভাপতি বাশার চোকদার, বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খালেক মোল্লা, দোহার উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সহ সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শান্তসহ আরো অনেকে ।
