নিজস্ব প্রতিবেদক: একের পর এক জনপ্রিয় নাটক নির্মাণ করে ইতোমধ্যেই একটি অবস্থান তৈরি করেছেন নাট্যকার ও পরিচালক শেখ সেলিম । এরই ধারাবাহিকতায় এবার নাগরিক টিভির জন্য তিনি নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক রকেট ভাই। নাটকটি আজ রাত ১১.২৫ মিনিটে প্রচার শুরু হবে।
বিদ্যুৎ রায় এর রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাবিলা ইসলাম, সিয়াম নাসির , রানী লাবনী উর্মি, মোতাহার হোসেন, সাইফ, আনোয়ার হোসেন, মোস্তফা কুদ্দুস, অন্তর শেখ , শামীম, শাকিব প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছেন রাসেল আলম ও মাসুম শেখ। নাটকটি প্রচারের পর সিডি চয়েজ এর ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
