১৫ আগস্ট ৩রা নভেম্বর ও ২১ আগস্ট একই সুত্রে গাঁথা : এ্যাডভোকেট কামরুল ইসলাম

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি : সাবেক খদ্যমন্ত্রী ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেস ১৫ আগস্ট, ৩রা নভেম্বেও ও ২১ আগস্টের হত্যা কাণ্ড একই সুত্রে গাাঁথা। ঐ একই শক্তি এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য তাড়া করে ফিরছে। এরা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। এরা দেশের অগ্রগতিকে থামিয়ে দিতে চায়। তাই এই অপশক্তির বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদেরকে রাজনীতি থেকে বিতারিত করতে হবে।

তিনি শনিবার (২৮ আগস্ট) দুপুরে রামের কান্দায় ইস্পাহানি সরকারি ডিগ্রি কলেজ মাঠে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের উদ্যোগে আয়োজিত ১৫ আগস্ট ও ২১ আগস্ট উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও অসহায় দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই কথা বলেন।

অনুষ্ঠানে তিন শতাধিক দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের আহবায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহবায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহবায়ক শফিউল আজম খান বারকু, আলতাফ হোসেন বিপ্লব, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব , কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী ফজলু রহমান , হাজী আবু সিদ্দিক, যুবলীগ নেতা মো. সুজন, নাছির, আব্দুস সালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *