আব্দুল রাহিম: আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রস্তাবিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানিয়ে দোহার পৌরসভায় প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে দোহার পৌরসভার উদ্যােগে পৌরসভার জয়পাড়া বাজার এলাকায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক মো. মাঈদুল ইসলাম উপস্থিত থেকে এ প্রচারণা করেন।
প্রচারণায় বক্তারা বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। “পরিবর্তনের চাবিকাঠি এবার জনগণের হাতেই।”গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদান করলে প্রস্তাবিত সব সংস্কার কার্যকর হবে, আর ‘না’ ভোট দিলে কোনো পরিবর্তন আসবে না।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রবিউল ইসলাম,পৌর প্রকৌশলী এম. এম. মামুনুর রশীদ, পৌরসভার সচিব মো. কামাল হোসেন, সহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, প্রধান হিসাবরক্ষক মো. লুতফর রহমান আকনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
