সিরাজদিখান উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা প্রশাসনের আয়োজনে  সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের মুর‌্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো.আওলাদ হোসেন মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভা পরিচালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর মোশারফ হোসেন সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন, সাবেক সচিব কে. এম. তারিকুল ইসলাম রতন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আঞ্জুমান আরা,উপজেলা কৃষি কর্মকর্তা মো.আবু সাঈদ শুভ্রসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও আওয়ামী লীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *