মো.কামাল হোসেন : ঢাকার দোহারে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে। ৭ জুলাই কেন্দ্রীয় বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে দোহারের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক বৃক্ষরোপন করেন ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা। দোহার – নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে ১০০০ এর অধিক বৃক্ষ রোপন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বৃক্ষ রোপণ কর্মসূচী শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সভাপতি হাফেজ মিরাজ হোসেন মঈন জানান,” এখন ই বৃক্ষ রোপনের উপর্যুক্ত সময়। তাই আমরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে প্রায় ১ হাজার বৃক্ষ রোপণ করেছি।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সাধারণ সম্পাদক উজ্জল শেখ জানান, ” আমরা কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ কর্মসূচী পালন করছি। দোহার নবাবগঞ্জ ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে আমাদের নেতাকর্মীরা ফলজ ও বনজ গাছের চারা রোপণ করছে।
