সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ
মুন্সীগঞ্জ সিরাজদিখানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন চেয়াররম্যান পদপ্রার্থী মঈনুল হাসান নাহিদ। হাট-বাজারে গিয়ে প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় ও কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। আজ শুক্রবার বিকাল ৫টায় নজরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও জাহাঙ্গির জমাদ্দারের সঞ্চালনায় উপজেলার জৈনসার ইউনিয়নের জৈনসার সরকারি প্রাথমিক বিদ্যলয় প্রাঙ্গনে গণসংযোগ ও পথসভা করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুল হাসান নাহিদ ।
চেয়ারম্যানদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন মঈনুল হাসান নাহিদ। তিনি সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন। তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান। তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে। সিরাজদিখান উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন । তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মঈনুল হাসান নাহিদ।
মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর বলেন, মঈনুল হাসান নাহিদ একজন শিক্সকের সন্তান, সে উপজেরলার সবার কাছের সুপরিচিত মানুষ। আপনারা মইনুল হাসান নাহিদ কে মটরসাইকে মার্কায় ভোট দিলে আপনাদের দেওয়া সকল প্রতিশ্রুতি সে রাখবে।
,জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী বলেন, অন্য উপজেলা হতে এসে কেউ উপজেলা চেয়ার¤্রান হয়ে যাবে এটা আমরা হতে দেবো না। আমরা জৈনসারবাসি সবাই মটরসাইকেলে ভোট দিয়ে ২৯ তারিখে বিজয় আনবো।
এ বিষয়ে মঈনুল হাসান নাহিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন। এ ব্যাপারে তিনি জানিয়েছেন জনগণের দোয়া নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই উদীয়মান নেতা।
মঈনুল হাসান নাহিদ আরো বলেন, আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী যুবলীগ,ছাত্রলী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমরা জয়ী হব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
এ সময়ে উপস্থিত ছিলেন,জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সভাপতি আবুল খায়ের বেপারী , জৈনসার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাঞ্চন আলী গোরাপী,মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য মাসুদ লস্কর,জৈনসার ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি আওলাদ হোসেন,জৈনসার ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গির জমাদার ,কামাল হোসেন লাল, আমির হোসেন বাদল,মাকসুদুর রহমান বাবু,বিকাশ ব্যনার্জী,ফরহাদ উদ্দিন বেপারী,ইকবাল মৃধা,মোঃ জাহাঙ্গির হোসেন প্রমুখ।
