সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

লতা মন্ডল-সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামার গ্রামে এ ঘটনা । নিহত সাহেব আলী ঘোড়ামার গ্রামের মো.ছাবেদ আলীর ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ীর পাশের মদিনানগর জামে মসজিদে এশার নামাজ পড়ে বাড়ী যাচ্ছিলেন সাহেব আলী । বাড়ীর কাছাকাছি পৌছালে ককেজন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । এ সময় সাহেব আলীর ডাক-চিৎকারে এলকাবাসী রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যায় । রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
নিহত সাহেব আলীর ছেলে মো.জয়নাল বলেন,জমি-জমা ব্যবসার কারনে আমার বাবাকে খুন করেছে ,আমার বাবার মোবাইলেও হত্যার হুমকি দিয়েছে ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত (ওসি) হাবিবুর রহমান সত্যতা স্বীকার করে জানান,এলাকাবাসী অনেকে জানিয়েছেন সাহেব আলী জমিজমার ব্যবসা করতো । জমি সংক্রন্ত বিরোধের কারনেই খুন হতে পারে । বর্তমানে মরদেহটি ঢাকা-মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে । এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *