লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
দেশব্যাপী উৎযাপিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে”নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জ সিরাজদিখানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র্যালি, জেলে পরিবারকে আর্থিক সহায়তা ,মৎস্য চাষীদের মধ্য পুরস্কার বিতরণ এবং মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সিরাজদিখান উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুধবার সকালে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দুপুরে উপজেলা হলরুম মিলনায়তন সিরাজদিখান উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ, সিরাজদিখান উপজেলা কৃষিকর্মকর্তা মোঃ আবু সাঈদ শুভ্র,উপজেলা পঃপঃ স্বাস্থ্য কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম,ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ প্রমুখ।
