মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী বিগত নির্বাচনের নৌকার কান্ডারী ও উপজেলা আ’লীগের সদস্য আবু নাঈম মো.বাশার আলোচনার র্শীষে। সিংগাইর পৌর নির্বাচনের তফসিল ঘোষনা না হলেও তিনি বসে নেই। প্রতিনিয়ত সকাল থেকে রাত অধ্যবধি পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন শ্রেনীর মানুষের সাথে কুশল বিনিময়,ওঠান বৈঠক,পাড়া-মহল্লার অলি গলিতে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এতে সারাও পাচ্ছেন ভাল। যুবক,বয়স্ক পুরুষ ও মহিলাদের মুখে বাশার এর আলোচনা শুনা যাচ্ছে বেশি। তাছাড়া রাজনৈতিক ব্যক্তি ও সাধারন মানুষের মুখে শুনা যাচ্ছে নৌকার প্রতিক বাশারই পাবে এমনই আশাবাদী পৌরবাসীর।
আবু নাঈম মো.বাশার ক্রীড়া,সাংস্কৃতিক,সামাজিক,রাজনৈতিক,কার্মকান্ডের সাথে থেকে তিনি সফল ভাবে কাজ করেছেন। তিনি ১৯৯৯-২০০০খ্রি:সিংগাইর সরকারি ডিগ্রী কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোট পেয়ে এজিএস নির্বাচিত হন। ২০০৩ থেকে ২০১২ পর্যন্ত সিংগাইর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদে সফলভাবে দায়িত¦ পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা আ’লীগের কার্যকারি সদস্য,শহীদ রফিক ক্রিকেট একাডেমীর সভাপতি,সিংগাইর ক্লাব এর উপদেষ্টা ও আব্দুর রশিদ সরকার ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার সিংগাইর পৌরসভা ৩নং ওয়ার্ড আজিমপুর গ্রামের বাউল সম্্রাট আব্দুর রশিদ সরকারের সুযোগ্য পুত্র।
আবু নাঈম মো.বাশার সাংবাদিকদের বলেন-গত নির্বাচনে নৌকার প্রতিক পেয়ে পৌর নির্বাচন করেছি। আমাকে পৌরবাসী অনেক মূল্যায়ন করেছেন। পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু দলের মধ্যে বিদ্রোহী প্রার্থী থাকায় আমি পরাজিত হই। বিএনপি প্রার্থী বিজয়ী হয়। এ বছরও শতভাগ আশাবাদী আমি নৌকার প্রতিক পাব। দল ও পৌরবাসী আমাকে মুল্যায়ন করবে। সে দিকে খেয়াল রেখেই আমি নির্বাচনী প্রচারনা চালাচ্ছি। আমি মনোয়ন পেলে দলের নেতাকর্মী,পৌরবাসী আমাকে মূল্যায়ন করবে এমনটাই আশাবাদী।
