সিংগাইর পৌরসভার ২ হাজার পরিবারের মাঝে চাল বিতরণ

মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তহবিলের (জিআর) এর ১০ টন চাউল দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে । মঙ্গলবার (১৪ই এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইর পৌরসভার কার্যালয় সামাজিক দূরুত্ব বজায় রেখে মেয়র অ্যাডভোকেট মো.খোরশেদ আলম ভূঁইয়া জয়ের নেতৃত্বে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার এবিএম শাহিনুজ্জামানের উপস্থিতিতে বিতরণ কার্যক্রম চলে। পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের দু’হাজার হতদরিদ্র,দিনমজুর,গণপরিবহন চালক,ভাসমান জনগোষ্ঠী পরিবারের মাঝে ৫ কেজি করে চাল প্রদাণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন-কাউন্সিলর মো.আজম খান,মো.হারুন অর রশিদ.মো,কামাল হোসেন,মো.হাবু মিয়া এবং পৌরসভার কর্মকর্তা,কর্মচারি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মেয়র মো.খোরশেদ আলম ভূইয়া বলেন-বাংলা নববর্ষে সরকারি তহবিলের ১০ টন চাল,২ হাজার পরিবারের মাঝে সুষ্ঠভাবে বিতরণ করেছি । পৌর এলাকার এই দূর্যোগ মুহূর্তে এক জন মানুষ যেন না খেয়ে,না থাকে সে দিকে খেয়াল রাখছি। সবাইকে ঘরমুখি হওয়ার আহবান করছি। পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও সভার মঙ্গল কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *