সিংগাইরে ১০ টাকা কেজির চাল মজুদ রাখায় আরেক ডিলার আটক

মো.রকিবুর হাসান বিশ্বাস(মানিকগঞ্জ) : সিংগাইর উপজেলার সরকারের খাদ্যবান্ধব র্কমসূচির ১০ টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রির উদ্দশ্যে মজুদকৃত ৬ বস্তা চাল জব্দ করা হয়েেছ । চাল মজুদের অভিযোগে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের ক্ষমতাসীন দলের এক ডিলার রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। রফিকুল ইসলাম জামির্ত্তা চন্দনগর গ্রামের মো.হাসেম আলী পত্তনদারের পুত্র।

জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মানিক নগর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানার নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগে রফিকুলকে আটক করেন। এর আগে সিংগাইরের ধল্লা বাজার বিক্রয় কেন্দ্র হতে খাদ্যবান্ধব কর্মসূচীর চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ডিলার আবু বকর সিদ্দিক ওরফে বরকতকে আটক করা হয়।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতান বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসীর কাছ থেকে জানতে পারি এর আগেও এই ডিলার বস্তা পাল্টিয়ে সরকারি চাল বিক্রি কালে আটক হয়েছিল পুলিশের হাতে। কিন্তু তখন তাকে ছেড়ে দেয়া হয়েছিল। বিষয়টি আমরা আমলে নিয়ে আমরা অভিযান পরিচলানা করি এবং সেখান থেকে ৬ বস্তা চালসহ রফিকুল ইসলাম নামে ডিলারকে আটক করি। এবং রফিকুলের বিরুদ্ধে সিংগাইর থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *