সিংগাইরে সড়ক দূর্ঘটনায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সড়ক দূর্ঘটনায়  মাইদুল (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৪ জুন) সকাল সাড়ে ৮ টার দিকে সিংগাইর বাসষ্ট্যান্ডের পশ্চিম পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত মাইদুল টাঙ্গাইল জেলার গোপালপুর থানার সোনামুই গ্রামের শাহজাহানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান,ইট ভাঙ্গার গাড়িতে ৮-১০ জন শ্রমিক মানিকগঞ্জের দিকে যাওয়ার সময় হঠাৎ গাড়ির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকায় খাদে পরে যায়। এতে নির্মাণ শ্রমিক মাইদুল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং এতে আরও ২ জন গুরুতর আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা ঘটনা নিশ্চিত করে বলেন-আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *