সিংগাইরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় তন্ময়(২০)নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার(১৭ এপ্রিল) রাত পৌনে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত তন্ময় উপজেলার গোবিন্ধল গ্রামের মো. শাহানুর ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,তন্ময় মোটরসাইকেল যোগে বায়রা এলাকা থেকে বাড়িতে আসার সময় হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বায়রা খোলাপাড়া নামক স্থানে পৌছালে দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিংগাইর থানা ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *