সিংগাইরে যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক ও আলোচনা সভা

মো. রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামে বাবুল এর মৃত্যুতে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সিংগাইর প্রেসক্লাবের উদ্যেগে বিকাল ৩ টায় সিংগাইর পৌরসভা মিলনায়তনে এ শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো.কোহিনূর ইসলাম রাব্বি। এ সময় বক্তব্য রাখেন-সিংগাইর পৌর মেয়র এড্ মো.খোরশেদ আলম ভূইয়া জয়। এতে উপস্থিত ছিলেন-কমিশনার মো.সমেজ উদ্দিন, আজম খান, কামাল হোসেন, শামসুল ইসলাম, হাবিবুর রহমান হাবু, সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিক মুহ. মিজানুর রহমান বাদল(দৈনিক যুগান্তর) আতাউর রহমান(মানবজমিন),মোহাম্মদ আলী রিপন(ভারপ্রাপ্ত সম্পাদক রূপান্তর .কম), রকিবুল হাসান বিশ্বাস(প্রতিদিনের সংবাদ), হাবিবুর রহমান(যায়যায়দিন),আমাদের টিভি(অনলাইন) সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সমাজ সেবক কামাল দেওয়ান প্রমুখ। এ সময় শোক সভায় মোনাজাত পরিচালনা করেন-মাওলানা নাজমুল হক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *