সিংগাইরে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার চারিগ্রাম বাজারে ইউনিক ফার্মেসির মালিক শাহিনুর রহমানকে ভেটেনারী প্র্যাকটিশনারী অধ্যাদেশ ১৯৮২-৩৮/১ধারায় ১০ হাজার টাকা, ইসলামিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির কারণে ১০ হাজার টাকা,ভাই ভাই হোটেলের রান্না ঘরে অব্যবস্থাপনায় মালিক সুকুমার ঘোষকে ২০ হাজার টাকা ,সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান করায় ২ ব্যবসায়ী কহিনুর ও ফয়সালকে ১ হাজার করে ২ হাজার টাকাসহ ৩ টি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেছে। অন্যদিকে, ঔষধের মূল্য বেশী না নিতে গ্রামীণ ফার্মেসিকে সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *