সিংগাইরে ভুয়া পুলিশ গ্রেফতার-১

 সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ পরিচয় মোবাইল কোর্ট পরিচালনার সময় সৌরভ(২৬) নামের এক যুবককে জনতা আটক করে পুলিশে হস্তান্তর করেছে বলে জানাগেছে। বৃহস্পতিবার(৯ জানুয়ারি) বিকেলে উপজেলার বায়রা ইউনিয়নের গেরাদিয়া বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেন। আটককৃত-হাবিব হোসেন সৌরভ উপজেলার গোবিন্ধল গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়,হাবিব হোসেন সৌরভ পুলিশ পরিচয়ে উপজেলার গেরাদিয়া বাসষ্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের কাছ থেকে টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিলো। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায় ভুয়া পুলিশ পরিচয় পেলে জনগণ গণধোলাই দিয়ে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো.নাজমুল হাসান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *