সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত কম্বল সিংগাইর উপজেলা প্রশাসনের মাধ্যমে ভাসমান দু:স্থ,অসহায় শীতার্ত ব্যক্তিদের মাঝে এ কম্বল বিতরণ করেছেন,উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহার । বুধবার(২৪ ডিসেম্বর) রাত ৭ টার দিকে সিংগাইর পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় ১০০ জন ব্যক্তির মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিন,উপজেলা কৃষি অফিসার মো.হাবিবুল বাশার চৌধুরী,উপ-সহকারী প্রকৌশলী মো.নজরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আহাদী হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারি।
উপজেলা নির্বাহী অফিসার খারুন্নাহার জানান, ভাসমান দু:স্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি । এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
