সিংগাইরে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি:মানিকগঞ্জের সিংগাইরে”বাংলা নববর্ষ”উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ৯ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এ মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে সিংগাইর পৌরসভা বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এ সময় উক্ত বৈশাখী মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন- সিংগাইর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মা লাবিবা অর্নব,সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্যা,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুনসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র ছাত্রীসহ প্রায় দু,শতাধিক লোক এখানে অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *