মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উদযান উপলক্ষে সনদ প্রদান,যুব ঋনের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনের সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.মুশফিকুর রহমান খান হান্নান,সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,যুব উন্নয়ন অফিসার নাসরিন বেগম। এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা আ,লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,মাধ্যমিক শিক্ষা অফিসার সিরাজ-উদ-দৌলাহ,সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.ফরিদ হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা রওশান আরা প্রমুখ।অনুষ্ঠান শেষে ৫জন খামারীকে ৩ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋনের চেক বিতরণ ও যুব উন্নয়ন থেকে প্রশিক্ষনপ্রাপ্ত ৩৫ জনের মধ্যে সনদ প্রদান করেন।
