সিংগাইর প্রতিনিধি : মা
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সিংগাইর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের মধ্য সিংগাইর (পুকুর পাড়া) গ্রামের মৃত. শহিদুল ইসলামের ছেলে শরিফ হোসেন (২৫) গত শনিবার (২১ আগস্ট) নিখোঁজ হন। ৪দিন পর মঙ্গলবার (২৪ আগস্ট) হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর এলাকার ৩নং ওয়ার্ড আজিমপুর হানিফ কোম্পানির ভিটার উত্তর পাশের ঝোপঝাড় থেকে তার বিকৃত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় একই দিন বিকেলে নিহতের স্ত্রী মানুয়ারী খাতুন ওরফে সাথী বাদি হয়ে থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।
থানায় মামলাটি রুজু হওয়ার সাথে সাথেই জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম- বার ও অতিঃ পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান এর দিক নির্দেশনায় সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম মোল্লা ও ইন্সপেক্ট (তদন্ত) শেখ মো. আবু হানিফ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত আসামীদের গ্রেফতারের জন্য ঘটনার আশে পাশে একাধিক অভিযান টিম প্রেরণ করেন। রাতভর অভিযান চালিয়ে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দিগ্ধ ৪ জনকে আটক করেন। আটককৃতদের বুধবার (২৫ আগস্ট) দুপুরে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মো. আবু হানিফ বলেন- ঘটনার সাথে জড়িত সন্দিগ্ধ ৪ জনকে আটক করে রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামীদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যার রহস্য উদঘাটন হবে।
