সিংগাইরে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল ও সি.আই.জিভুক্ত কৃষক কৃষানীদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ

মো. রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে কম্পিউটার,ড্রাইভিং ও কুটির শিল্প প্রশিক্ষনের উদ্বোধন এবং বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলায় অংশগ্রহনকারিদের পুরস্কার বিতরন অনুষ্ঠান শেষে দুস্থ শীতার্ত ১৩৩০টি পরিবারের মাঝে কম্বল,১বক্স করে মাস্ক ও সি.আই.জি ভুক্ত কৃষক,কৃষানীদের মাঝে ৮টি পাওয়ার টিলার,১টি পাওয়ার থ্রেসার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দেড়টার টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম ফেরদৌস শীতার্তদের মাঝে কম্বল ও কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতির চাবি তুলে দেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন-মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম ফেরদৌস,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-স্থানীয় সরকার উপপরিচালক(উপসচিব) ফৌজিয়া খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান,ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,কৃষি কর্মকর্তা মো.টিপু সুলতান স্বপন,প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আবু নাছের,মহিলা বিষয়ক অফিসার রওশন আরা,ইউডিএফ আজরা জাবিনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *