মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন হয়েছ্।v আজ শনিবার (২ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা হলরুমে এ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান, ভাইস চেয়ারম্যান মোসা.শারমিন আক্তার,সমাজসেবা অফিসার ইমানুর রহমান,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন-উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ।
