মো.রকিবুল হাসান বিশ্বাস(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের জনঅংশগ্রহণমুলক উন্মূক্ত বাজেট ঘোষণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার(১৬ জুন) সকাল ১০ টায় চারিগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান সাজেদুল আলম তালুকদার স্বাধীন। ওয়েব ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হাবিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওয়েব ফাউন্ডেষনের সমৃিদ্ধ সমন্বয়কারী মো. ফিরোজ হোসেন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ইউপি সচিব মো. নুরুল ইসলাম. ইউপি সদস্য আবদুল হালিম। পরে ইউপি চেয়ারম্যান ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করেন। এ বছর মোট ১ কোটি ২১ লাখ ৬৮ হাজার ৫২৩ টাকার বাজেট ঘোষণা করা হয়।
মোট ১ কোটি ২১ লাখ ৬৮ হাজার ৫২৩ টাকার আয় ধরা হয়। এর মধ্যে উন্নয়ন ব্যয় ধরা হয় ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ১৭৭ টাকা। এ সময় সাংবাদিক জনপ্রতিনিধি ও এলাকাবাসি উপস্থিত ছিলেন।
