মো.রকিবুল হাসান বিশ্বাস,(মানিকগঞ্জ): সারাদেশে মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় অঘোষিত লকডাউনের কারনে নিম্ন আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের পাশে দাড়িয়েছে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও জেলা যুবলীগের সদস্য মো.আমজাদ হোসেন। আজ শুক্রবার (৩ই এপ্রিল) সকাল ১০টার দিকে কিটিংচর এলাকা থেকে মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগমের দিক নির্দেশনায় মো.আমজাদ হোসেনের ব্যক্তিগত উদ্যেগে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অতিদরিদ্র কর্মহীন শতাধিক পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যা চলমান থাকবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাউল,১ কেজি ডাউল,১ কেজি তৈল,১ কেজি লবন,১ কেজি পেয়াজ,১ টি সাবান। এ সময় উপস্থিত ছিলেন-জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জি.মো.শাহাদাৎ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন,সাংগঠনিক মো.আব্দুল বারেক খান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো.নাছির উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন, মো.মনির হোসেন,সিংগাইর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহসিন খাঁন,বায়রা ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.মহিদুর রহমান ও সম্পাদক মো. সেন্টু মিয়া প্রমুখ।
অপরদিকে, শুক্রবার সকাল ১১ দিকে সিংগাইর পৌরসভায় ২ নং ওয়ার্ডে শতাধিক অতিদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে বিশিষ্ট ব্যবসায়ী দানবীর ও সমাজ সেবক দেওয়ান জাহিদ আহমেদ টুলুর অর্থায়নে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো.সায়েদুল ইসলাম ,সাংগঠনিক মো.ওবায়েদুল হক ও উপজেলা আওয়ামীলীগের সদস্য ইঞ্জি.মো.তফসের আলী প্রমুখ।
