আল্লাহ সর্বশক্তিমান, আমার জন্মভূমি বাংলাদেশ। এই মর্মে দেশবাসী ও বিশ্ববাসীর করোনা ভাইরাসে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছেই। বর্তমান এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে কি হবে তা একমাত্র আল্লাহ তা’য়ালাই ভালো জানেন।
আমার বাবা বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ইব্রাহীম খলিল সবুজ মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণে সম্মুখ যুদ্ধ করেছেন। শুধু আমার বাবাই নয় এমন অনেক মুক্তিযোদ্ধা পরিবার আজ কেমন আছে? দেশ ও জাতি করোনার সংকটময় মহামারী সময়ে কতটুকু উপকারে আসবে।
আর আমরা যারা ইতালি, জার্মান, স্পেন, ফ্রান্স, লন্ডন, যুক্তরাষ্ট্রসহ দুবাই, সৌদি, কাতার, সিঙ্গাপুর এবং বিশ্বের অন্যান্য দেশে করোনার পরিস্থিতিতে প্রবাসীরা জীবন-মরন যুদ্ধে কোয়ারেন্টাইনে বন্ধি জীবন কাটাইতেছি। আমাদেরও মনে চায় যে আমরা আমাদের মা-বাবা, পরিবার, পরিজনের কাছে ফিরে আসি।
কিন্তু সে সুযোগ আজ কোথায়? প্রবাসে মৃত্যুর ফাঁদ থেকে আমাদের মা-বাবা, আত্মীয় পরিজনের কথা আজ বেশি মনে পড়ছে। আমি ইতালি থেকে ভাবতে থাকি করোনা পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি? আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেনো বেঁচে ফিরে আসতে পারি মা-বাবার কাছে, আমার প্রিয় বাংলাদেশে। ভালো থাকুক বাংলাদেশ।
