নিজস্ব প্রতিবেদকঃ প্রাণঘাতী কেরোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মুখে হাসি ফোটাতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দোহার উপজেলা শাখার উদ্যোগে দুঃস্থ, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিলাসপুরে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের বাড়ি থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
নির্মল রঞ্জন গুহ বলেন, বাংলাদেশের একটি মানুষও না খেয়ে মরবে না। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তত রয়েছে। তাছাড়া সমাজের বিত্তবানসহ সবাই ধীরে ধীরে এগিয়ে আসবে। তিনি জানান, দোহার-নবাবগঞ্জের মত সারাদেশেই স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্ সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে। এসময় দরিদ্র পরিবারের মধ্যে চাউল, তেল, পেঁয়াজ, লবণ, ডাল ও সাবান আলু বিতরণ করা হয়।
