মো. রকিবুল হাসান বিশ্বাস (মানিকগঞ্জ) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় মানিকগঞ্জ জেলা প্রশাসনের দিক নির্দেশনায় সিংগাইর উপজেলায় করোনা পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন ইউনিয়নের অতি দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) থেকে শুরু করে রবিবার পর্যন্ত ইউএনও রুনা লায়লার উপস্থিতিতে তালেবপুর, জয়মন্টপ, বলধারা ইউনিয়নের দুঃস্থদের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল ও ১ টি সাবান দিয়ে সহায়তা প্রদান করেন।
এমনকি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সাংবাদিকদের জানান উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগণ।
