সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা: মানিকগঞ্জের সিংগাইরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রির উদেশ্য ড্রাম ট্রাকে নেয়ার সময় ৪টি ট্রাক আটক করে স্থানীয় জনগণ । বুধবার(১২ মার্চ) বিকেল ৪ টার দিকে উপজেলার জার্মিত্তা ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটককৃত ড্রাম ট্রাক থানা পুলিশে হস্তান্তর করেন জনগন । পরে উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান সোহাগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রাম ট্রাকের মালিককে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করেন।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.কামরুল হাসান সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান,সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২,৭৫,৭৬,৭৭ ধারায় অর্থদন্ড দিয়ে আদায় করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
