সিংগাইর(মানিকগঞ্জ) প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ীর সেমিপাকা চৌচালা টিনের ঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা আসবাবপত্র,স্বর্নালংকারসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়েছে। উদ্ধার হয়েছে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল। রবিবার(৪ মে) রাত ৭ টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যচারিগ্রাম চৌরাস্তা এলাকার মৃত.কোহিনুর মিয়ার বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্যে চারিগ্রাম চৌরাস্তা এলাকা কোহিনুর মিয়ার বাড়িতে হঠাৎ আগুন দেখা যায় ।
আগুন দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে নেভানোর চেস্টা করে। তৎক্ষনে সেমিপাকা চার রুমের ১টি চৌচালা টিনের ঘরসহ ঘরে থাকা নগদ টাকা, দামি আসবাবপত্র ও স্বর্নালংকার পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় অগ্নিকান্ড নির্বাপণে থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকায় কাজ করেন। উপজেলা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিবুর রহমান অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করে জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
এ ঘটনায় প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি ও ১৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
