সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

সিংগাইর(মানিকগঞ্জ)উপজেলা সংবাদদাতা: মানিকগঞ্জের সিংগাইরে অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। এতে থাকার ঘরের আসবাবপত্র,নগদ টাকা,মোবাইলসহ প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার(১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পৌরসভার দক্ষিন আজিমপুর চকের মধ্যে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর বাড়ি ঐ এলাকার মৃত.আলাম শরীফের ছেলে নুরুল হক শরীফ(৬২)
ভুক্তভোগী নুরুল হক জানান,আমি বিগত ৮ বছর যাবৎ বরিশাল জেলার কোতায়ালি থানার চরবাড়িয়া এলাকা থেকে সিংগাইর পৌরসভায় বাড়ি বসবাস করে আসছি। শুক্রবার সন্ধ্যায় বাড়ি তালা দিয়ে পাশেই চা খেতে দোকানে যাই। হঠাৎ স্থানীয়রা আগুন লাগার খবর দেয়। তাৎক্ষিক দৌড়ে এসে দেখি বাড়িতে আগুন। পরে প্রতিবেশীদের সহযোগীতায় আগুন নেভাতে সক্ষম হই। ততক্ষনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
এ দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলেও জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *