সিংগাইরে অগোচরে কৃষি জমির মাটিকাটার অপরাধে ৪ জন আটক

মো.রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর(মানিকগঞ্জ)থেকে : মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে অগোচরে মাটি কাটার অপরাধে মাটিকাটায় ব্যবহৃত ২টি ড্রাম ট্রাকসহ ৪জনকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ। রবিবার বিকেল আড়াইটার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রামকান্তপুর চকে থেকে তাদের আটক করেছেন। এ ঘটনায় ওই এলাকার ভুক্তভোগী আনছার আলী সোমবার(২৯ জুন) বাদি হয়ে সিংগাইর থানায় ১০ জনকে আসামী করে আরো ৫-৬জন অজ্ঞাতনামা দিয়ে মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন,উপজেলার গাড়াদিয়া গ্রামের মৃত.মধু দেওয়ানের ছেলে স্বপন হোসেন(৩৫),তেলিখোলা গ্রামের মৃত.কফিল উদ্দিনের ছেলে রিপন হোসেন(২৯),রমাকান্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আবু সাঈদ(২১) ও সাভারস্থ আমিনবাজার বেগুনবাড়ি এলাকার আব্দুল হামিদের ছেলে ইস্রাফিল(৩২)
অন্য আসামীরা হলেন,উপজেলার রামকান্তপুর গ্রামের মৃত.মজিদ বিশ্বাসের ছেলে সোহেল বিশ্বাস(৩৫) আলমগীর বিশ্বাস(৫৫) কহিনুর বিশ্বাস(৫০) জাহাঙ্গীর বিশ্বাস(৪০),আটকুরিয়া এমএসএন ব্রিকসের মালিক নুর মোহাম্মদ(৫০) নুরুল হক(৪৫)
ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানাযায়,স্থানীয় প্রভাবশালী একটি চক্র আটকুরিয়া এলাকার এমএসএন ব্রিকস কোম্পানির মালিক নুর মোহাম্মদ ও নুরুল হকদ্বয়ের নেতৃত্বে পরস্পর যোগসাজসে গত শনিবার দিবাগত রাত ১১ টা থেকে রবিবার দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের বলধারা মৌজাস্থ এস.এ খতিয়ান ১২০০ দাগ নং ৫৯১ ও আরএস খতিয়ান ১৮৫৫ দাগ নং ৬৮৯,৬৯০ দাগে অবস্থিত ভুক্তভোগী আনছার আলীর ২০ শতাংশ কৃষি জমিতে হতে ভেক্যু দিয়ে ২০ ফিট গভীর করে সীমানা চিহ্নের ব্যাপক ক্ষতি সাধন করে চাষাবাদ অনুপযোগী করে ফেলে এবং উক্ত মাটি ট্রাক যোগে আটকুরিয়া সাকিনস্থ এমএসএন ব্রিকস কোম্পানিতে নিয়ে যায়। ভুক্তভোগী সংবাদ পেয়ে জমিতে গিয়ে বিবাদীদের বাধা প্রদান করলে বিবাদিরা বাধা উপেক্ষা করে মাটিকাটা অব্যাহত রাখে । উপায়ন্ত না পেয়ে থানা পুলিশকে খবর দেন তিনি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে ঘটনা সত্যতা পেয়ে ৪ জনকে আটক করেন এবং মাটিকাটা ব্যবহৃত ২টি ড্রাম ট্রাক জব্দ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম জানান,এমপি মহোদ্বয়ের দিক নির্দেশনায় উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটিকাটার অপরাধে ৪ জনকে আটক ও মাটিকাটা ব্যবহৃত ২ টি ট্রাক জব্দ করা হয়েছে। আটককৃতদের সোমবার বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে। এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *