নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জয়পাড়া কলেজের সাবেক এ,জি,এস হামিদুর রহমান বুলেট এর অসুস্থ বাবা দেখতে ও তার শারীরিক সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। শনিবার দুপুরে সুতারপাড়া এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে বাদশা বিশ্বাস এর নিজ বাড়িতে গিয়ে তার রাজনৈতিক স্মৃতিচারণ করেন এবং সার্বিক খোঁজ খবর নেন।
নির্মল রঞ্জন গুহ বলেন আওয়ামী রাজনীতিতে বাদশা বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি তার দ্রুত সুস্থতা কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন উল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুব বেপারী,সহ-সভাপতি সফিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার চোকদার,পৌরসভা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ সেন্টুসহ আরও অনেকে।
