নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি. সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (সিউলা)-এর সাধারণ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাউথইস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের মেধাবী ছাত্র অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কৃতি সন্তান এবং নবাবগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন।
১৬ সেপ্টেম্বর নির্বাচনে দায়িত্বপ্রাাপ্ত নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ভোটগ্রহণ শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষনা করা হয়।
নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খলিলুর রহমান খলিল বলেন, এই বিজয় শুধু আমার নয়, সাউথইস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের প্রতিটি শিক্ষার্থীর বিজয়। আমি সকল ভোটার, সমর্থক, শুভাকাঙ্খী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (সিউলা) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সর্ববৃহৎ অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠন। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা এবং একাডেমিক ও সাংগঠনিক উন্নয়নে সিউলা ইতিমধ্যেই প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সংগঠনটি আরও কার্যকরভাবে কাজ করবে বলে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন।
